ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীকে গালিগালাজ ও অশালীন মন্তব্য করার অভিযোগে কামাল নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাজংপাড়া গ্রামের ঘটনা এটি। স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছিল। এ সময় কামাল নামের ওই ব্যক্তি তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।...