নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতা ও আগুনসন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের বাড়িতে গোপন বৈঠক করছিলেন তারা। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষা পুকুরপ...