বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে মারধর করে পুলিশে দেন যুবদলের নেতাকর্মীরা।গতকাল বুধবার রাতে বগুড়া মহানগরীর দত্তবাড়ি এলাকার একটি মোটরসাইকেলের গ্যারেজে কেক কাটার সময় তাকে আটক করা হয়।ওই নেতার নাম মো. কাউসার (৩৫)। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দত্তবাড়ি এলাকার ওই গ্যারেজে গোপনে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে বগুড়া শ...