ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ২১ বছর বয়সী এক তরুণকে।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ৪৩ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানের পর অ্যারন লেভি কান্তিয়োকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে তরুণটিকে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিওও প্রকাশ করেন তিনি।তরুণকে জীবিত উদ্ধার করা হলে ঘটনাস্থলে উপস্থিত মানুষ উল্লাসে ফেট...