‘জনগণের টাকায় যাত্রী ছাউনিটা হইছে। লাখ লাখ টাকা খরচ করে সরকার এটা বানিয়েছে। কিন্তু এটা করে তো জনগণের কোনো লাভ হয় নাই। যারা বানিয়েছে তাদেরই শুধু লাভ। যাত্রীরা তো এখানে বসেই না, বৃষ্টি হইলেই ছাউনিতে পানি পড়ে। সামনে রাস্তায় আবার ভ্যানের দোকান। এখান থেকে যাত্রী উঠবে কীভাবে?’রাজধানীর পল্টন মোড়ের যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আক্ষেপের সঙ্গে এসব কথা বলছিলেন ষাটোর্ধ্ব আব্দুল বারেক। আক্ষেপ থাকলেও গত তিন বছর ধরে এই ছাউনির নিচেই চা বিক্রি করছেন তিনি।তার ভাষ্য, ‘জনগণের টাকায় ছাউনি হইছে, আমি কেন এখানে চা বেচতে পার...