নতুন বাসায় ওঠার আগে অধিকাংশ মানুষ ভাড়া, লোকেশন ও ঘরের আকার দেখে সিদ্ধান্ত নেন। তবে তাড়াহুড়ো করে বাসা ভাড়া নিলে পরে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। পানির সংকট, বিদ্যুতের অনিয়ম, নিরাপত্তার ঘাটতি, অতিরিক্ত সার্ভিস চার্জ কিংবা চুক্তি নিয়ে জটিলতা—এসব কারণে ভোগান্তির শেষ থাকে না।বাসা ভাড়া নেওয়ার আগে কয়েকটি বিষয় ভালোভাবে যাচাই করলে পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।লোকেশন ও যাতায়াত ব্যবস্থাকর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার কিংবা গণপরিবহন থেকে বাসাটির দূরত্ব কেমন—সেটি আগে বিবেচন...