গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে গেলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।আজ শনিবার সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। তাদের দাবি, রাজেন্দ্রপুর স্ট...