লোকসংস্কৃতি
আর পুরাণের জগতে যক্ষ এক
রহস্যময় চরিত্র। তাকে ঘিরে আছে
ধনসম্পদ, অরণ্য, উর্বরতা আর অদৃশ্য এক
জগতের নানা গল্প। একসময়
বাংলায় বিশ্বাস করা হতো, কৃপণ
ব্যক্তিরা তাদের অঢেল ধনসম্পদ মাটির
নিচে ঘর বানিয়ে লুকিয়ে
রাখতেন। সেই গুপ্তধনের পাহারায়
বসিয়ে দেওয়া হতো কোনো শিশুকে।
খাবার ও পানির অভাবে
একসময় শিশুটির মৃত্যু হলে সে যক্ষে
পরিণত হতো। এরপর মাটির
নিচে লুকিয়ে রাখা সম্পদের পাহারা
দিতে দিতে সে অপেক্ষা
করত আসল মালিকের কাছে
সেই ধন হস্তান্তরের জন্য।
আবার বিশ্বাস ছিল, যোগ্য ভক্তদের
যক্ষ ধনসম্পদ ও উর্বরতা...