বন্যায় দেশের সাত জেলায় সৃষ্ট বন্যায় ৬ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। এখন পর্যন্ত বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের, আহত আরও ৩৯। এসব জেলায় ৩২৯টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ না হলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে— এবারের বন্যায় এ খাতে ৪৪৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। অন্যদিকে ৪৩টি জেলার ১ লাখ ১৪ হাজার ৭২৩ হেক্টর ফসলি জমি আক্রান্তের পাশাপাশি সাড়ে ১০ হাজার হেক্টরের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কৃষি মন্ত্রণালয়ের। এ ছাড়া ক্ষতির মু...