নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় তাদের ট্রলার থেকে আহরণ নিষিদ্ধ বিপন্ন প্রজাতির ৯টি শাপলাপাতা মাছ, প্রায় দুই মণ অন্যান্য প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি ও জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।আজ বুধবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।
শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে স্মার্ট টিমের স...