এসএসসির ফল প্রকাশের পর চারপাশে যখন আনন্দের হাওয়া, তখন রংপুরের তারাগঞ্জের মাসুদ রানার ঘরে সেই আনন্দ যেন ম্লান। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছে সে। শিক্ষক-সহপাঠীদের অভিনন্দন আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছে অদম্য এই শিক্ষার্থী। অথচ কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, সেই চিন্তায় এখন তার পরিবারের চোখেমুখে উদ্বেগ।
তারাগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের ছেলে মাসুদ। অটো চালিয়ে সংসার চালান বাবা হাফিজুল ইসলাম। মা গৃহিণী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সামান্য আয়ে সংসারের খরচ...