হবিগঞ্জের মাধবপুর থেকে মুক্তিযুদ্ধের একটি ম্যুরাল সরিয়ে নেওয়া হয়েছে। ওই ম্যুরালে ছিল জাতীয় চার নেতার ছবি। তবে কখন, কার সিদ্ধান্তে এবং কেন সেটি সরানো হয়েছে এর কোনো সদুত্তর নেই উপজেলা প্রশাসনের।
ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে নির্মিত হয়েছিল জাতীয় চার নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবিসংবলিত ম্যুরালটি।
সম্প্রতি ম্যুরালটির অপসারণের বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়...