সোনা তৈরির জন্য কি একদিন খনিতে যাওয়ার প্রয়োজন ফুরিয়ে যাবে? পরীক্ষাগারেই কি তৈরি হবে বহুমূল্য এই ধাতু? শত শত বছর ধরে মানুষের কল্পনায় থাকা এমন সম্ভাবনাই নতুন করে আলোচনায় এনেছে যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
সানফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ ম্যারাথন ফিউশনের দাবি, তারা পারদ থেকে স্থিতিশীল সোনা তৈরির পরীক্ষামূলক সাফল্য পেয়েছে। গত ২১ অক্টোবর প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। তাদের ভাষ্য, গত সেপ্টেম্বরে ফিউশন বিক্রিয়ার নিউট্রন ব্যবহার করে এ পরীক্ষা চালানো হয়।
তবে ঘোষণাটিকে এখনই নিশ্চিত বৈজ...