বরগুনার তালতলীতে টেংরাগিরি ম্যানগ্রোভ বন, নিদ্রা পয়েন্ট ও শুভসন্ধ্যা সমুদ্রসৈকত ঘিরে তৈরি হয়েছে পর্যটনের বড় সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এসব এলাকায় রয়েছে নদী, সমুদ্র, বন ও জীববৈচিত্র্য। তবে দুর্বল যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত আবাসন ও নিরাপত্তার অভাব এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পর্যটন অবকাঠামো বেহাল থাকায় বাধাগ্রস্ত করছে সেই সম্ভাবনাকে। ফলে ভোগান্তিতে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।
তালতলীর টেংরাগিরি দেশের অন্যতম বড় ম্যানগ্রোভ বন। ১৩ হাজার ৬৪৪ একর আয়তনের এ বনকে বন্যপ্রাণীর অভয়ারণ...