২০০৩ সালে অস্ট্রেলিয়ার
মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ দলকে কী অপমানটাই না করেছিলেন প্রয়াত অজি ক্রিকেটার
ডেভিড হুকস। তিনি এক কলামে লিখেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য নয়।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত
পারফরম্যান্সে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে সেই বাংলাদেশ দল। এবার টাইগারদের প্রশংসায়
মেতেছেন সাবেক অজি কিংবদন্তিরা।
পেসার হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা
বোলিংয়ের সুবাদে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এরপর ব্যাট হাতে
১ উইকেটে ৯৬ রান নিয়ে প্...