কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক গণিতবিদ দাবি করেছেন, প্রতিষ্ঠানটির এআই সফটওয়্যার ‘ক্লড’-এর সহায়তায় গণিতের অন্যতম জটিল ও অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধান করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরাও এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার তুর্কি বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ লেভেন্ট আলপোগে তার ব্যক্তিগত ওয়েবসাইটে জানান, প্রায় ছয় সপ্তাহের প্রচেষ্টায় ক্লড এই সমস্যার সমাধানে সহায়তা করেছে। ‘লিন’ নামক প্রোগ্রামিং ভাষায় লেখা কোডের মাধ্যমে তিনি সমাধানটি প্রকাশ করেন। এরপর শনিবার বিকালে ‘...