ডিসি ইউনিভার্সের অন্যতম সবচেয়ে কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ ঘিরে ভক্তদের উদ্বেগের শেষ নেই। পরিচালক ম্যাট রিভস ব্যক্তিগত ও পারিবারিক কারণে সাময়িকভাবে শুটিং থেকে সরে দাঁড়ানোর পর ছবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ভক্তদের সব শঙ্কা দূর করে ছবির শুটিং শেষ করতে ত্রাতা হিসেবে হাজির হয়েছেন হলিউডের অস্কারজয়ী বিখ্যাত পরিচালক স্টিভেন সোডারবার্গ।চলতি মাসের শুরুর দিকে ওয়ার্নার ব্রস ও ডিসি স্টুডিও ঘোষণা দেয় যে, একটি অনভিপ্রেত পারিবারিক জরুরি অবস্থার কারণে ম্যাট রিভস সাময়িকভাবে বিরতি নিচ্ছ...