একসময় ঘরের রান্নাই ছিল ভরসা। এখন ব্যস্ত জীবনে সস্তা ও সহজলভ্য প্যাকেটজাত খাবারই অনেক ভারতীয় পরিবারের নিত্যসঙ্গী। ম্যাগি নুডলসসহ নানা প্রক্রিয়াজাত খাবারের বড় বাজার তৈরি হয়েছে দেশটিতে। তবে এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির পরিমাণ নিয়ে বাড়ছে উদ্বেগ। এর মধ্যেই কিছু প্যাকেটজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠছে, সস্তা খাবারের এই জনপ্রিয়তা ভারতের মানুষের জন্য কতটা নিরাপদ?রয়টার্সের এক প্রতিবেদনে দেখা গেছে, প্রশ্নটি এখন আর শুধু খাদ্যাভ্যাসে সীমাবদ্ধ নেই...