ম্যাচা।
বিশেষ প্রক্রিয়ায় চাষ করা জাপানের গ্রিন টি। অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণে ভরপুর।
এর ব্যবহারে তৈরি সুস্বাদু খাবারের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন তাবাসসুম মেহজাবীন
মোবারক
ম্যাচা ক্রেপ রোল
উপকরণ (ক্রেপের জন্য): চকলেট ক্রেপ ৮-১০ টুকরা, ডিম ৩টি, আইসিং সুগার ৩৫ গ্রাম, ময়দা ৯০ গ্রাম, আনসুইটেনড
কোকো পাউডার ১০ গ্রাম, ফুল ক্রিম মিল্ক ৩০০ গ্রাম, গলানো মাখন ৩০ গ্রাম, ভ্যানিলা এক্সট্র্যাক্ট
সিকি চা চামচ, লবণ এক চিমটি।
উপকরণ (ম্যাচা ক্রিমের জন্য): ক্রিম চিজ ১০০ গ্রাম, ঠান্ডা হুইপিং ক...