বরাবর
মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক, উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
মহোদয়, আমরা চরফ্যাশন সরকারি কলেজের একঝাঁক আইসিটিপীড়িত এবং অত্যন্ত ‘অধিকার-সচেতন’ পরীক্ষার্থী। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত শনিবার ফাতেমা-মতিন মহিলা কলেজ কেন্দ্রে আমাদের মৌলিক মানবাধিকারের ওপর এক চরম ও নজিরবিহীন কুঠারাঘাত করা হয়েছে।
আমরা অত্যন্ত কষ্ট করে সারা বছর পড়াশোনা না করে, ফেসবুক-ইউটিউবে রিলস দেখে পরীক্ষার হলের জন্য নিজেদের প্রস্তুত করেছিলাম। দৃঢ় বিশ্বাস ছিল, শিক্ষকরা অন্তত পরীক্ষার হলে একটু ‘মানবিক’ হবেন। কিন্তু হায়! পরীক্ষার হ...