গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে বন্ধ হয়ে যান চলাচল। পুুলিশ যান চলাচল স্বাভাবিক করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান শ্রমিকরা। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য, শ্রমিক ও সাধারণ পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। এমন পরিস্থিতির কারণে মৌচাক, সফিপুর, চন্দ্রা ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।পুলিশ জানায়, মঙ্গল...