ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খানপ্রশ্ন: দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএসএমই খাতের অবদান কীভাবে মূল্যায়ন করবেন?
উত্তর: বাংলাদেশের অর্থনীতিকে একটি বিশাল বৃক্ষের সঙ্গে তুলনা করলে সিএমএসএমই খাত হলো তার শিকড়। শিকড় যেমন চোখে দেখা যায় না, কিন্তু পুরো বৃক্ষকে বাঁচিয়ে রাখে, তেমনি এই খাতও দেশের অর্থনীতির ভেতরের শক্তিকে ধারণ করে। শহরের ছোট কারখানা, বাজারভিত্তিক...