খুলনায় এবার দুর্বৃত্তদের গুলিতে মো. মশিউর রহমান (৫৯) নামে একজন আহত হয়েছেন। আজ রবিবার রাত ৮টার দিকে নগরীর মিয়াপড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মশিউর রহমান নগরীর মিয়াপাড়ার মোজাম্মেল হকের ছেলে। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক হিসাবে কর্মরত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মশিউর রহমান জানান, রাত ৮টার দিকে তিনি নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে পিটিআই মোড়ে যাচ্ছিলেন। এ সময় তিনজন যুবক কাউকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্র...