দোকান থেকে ক্যামেরা চুরির ‘অপরাধ’ আড়াল করতে ‘অপহরণের নাটক’ সাজিয়েছিলেন আলোকচিত্রী মোহাম্মদ রেদুয়ানুল হক। তবে পার পাননি। পুলিশ তাকে গ্রেপ্তারের মাধ্যমে সব গোমড় ফাঁস করে দিয়েছে।ঘটনাটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার। গতকাল সোমবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকা থেকে রেদুয়ানুলকে গ্রেপ্তার করে পুলিশ। ৩৫ বছর বয়সী রেদুয়ানুল হকের বাড়িও লোহাগাড়ায়।গত ৯ অক্টোবর রাতে উপজেলার আমিরাবাদ বাজারের মোস্তফা সিটি মার্কেটের ‘ওয়েডিং ফটোগ্রাফি’ নামে একটি দোকান থেকে চারটি ক্যামেরা, আটটি ল্যান্সসহ প্রায় ৮ লাখ টাক...