আতাউর
রহমান পাড়ি দিলেন অনন্তলোকে। তিনি পরিণত বয়সেই চিরবিদায় নিলেন। তাঁর চিরবিদায়
আমাদের সাংস্কৃতিক অঙ্গনে তৈরি করলো এক বিরাট শূন্যতা, যা কখনও পূরণ হবার নয়। তাঁর
মত বিদ্বান, পণ্ডিত ও সফল নাট্য নির্দেশকের অভাব বাংলা নাট্যাঙ্গন অনুভব করবে
প্রতিনিয়ত।
আতাউর
রহমানকে আমি আতা ভাই ডাকতাম। আমি যখন গত শতকের আশ...