ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ থাকলেও তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন কবি মোহন রায়হান। ৭০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভবিষ্যতেও কোনো ক্ষমতা, পদ-পদবি বা অর্থ-বিত্তের কাছে মোহন রায়হান বিক্রি হবে না।’গান, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন ও কাব্যনৃত্যনাট্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কবি মোহন রায়হানের ৭০তম জন্মবার্ষিকী। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ আয়োজন করে ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’।অনুষ্ঠানে মোহন রায়হান বলছিলে...