মাদারীপুর সদরের ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি সড়ক যেন বর্ষা এলেই দুর্ভোগের প্রতিচ্ছবি হয়ে ওঠে। উত্তর বড় বাড্ডা থেকে দক্ষিণ বড় বাড্ডা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের পুরোটাই কাঁচা। বৃষ্টিতে সড়কে জমে থাকে পানি, তৈরি হয় কাদা ও অসংখ্য গর্ত। তখন যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়ে স্থানীয়দের।আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায় এমন চিত্র।এলাকাবাসীর দাবি, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বড় খালপাড়, জয়াইর, হাদুল্লাপুরসহ আশপাশের অন্তত আটটি গ্রামের প...