রংপুরের বদরগঞ্জ উপজেলার মোরশেদুল ইসলাম (৪০) মানবিক তাড়নায় ছুটে চলেন অসহায় মানুষের পেছনে। এলাকার মানুষের সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। তীব্র শীতে দরিদ্র মানুষের ঘরে গরম কাপড় ও কম্বল পৌঁছে দেন। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া থেকে মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা— সবখানেই তার উপস্থিতি লক্ষ করার মতো।
শুধু তা-ই নয়, অর্থাভাবে পড়াশোনা বন্ধ হতে চলা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং অর্থের জোগান দেন দরিদ্রদের চিকিৎসায়।
উপজেলার রাধানগর ইউনিয়নের ৯ নম...