দেশের ব্যাংকগুলোর গ্রাহকসেবামূলক অ্যাপের সাইবার নিরাপত্তায় নানা ঘাটতি রয়েছে। নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকলেও অধিকাংশ ব্যাংক তাৎক্ষণিকভাবে ঝুঁকি শনাক্ত ও মোকাবিলা করতে পারছে না। জরিপে অংশ নেওয়া ব্যাংকগুলোর মাত্র ৩১ শতাংশের অ্যাপভিত্তিক লিখিত ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা রয়েছে, যা নিয়মিত পরীক্ষা করা হয়। এ ছাড়া মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। ঘাটতি রয়েছে তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ও এপিআইয়ের নিরাপত্তা তদারকিতেও ।এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...