প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের দু’টি আসনই হারাল বিজেপি। শিক্ষক ও স্নাতক দুই কেন্দ্রেই জয়ী সমাজবাদী পার্টি (এসপি)। উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই হার বিজেপির কাছে রাজনৈতিক ধাক্কা হিসাবেই দেখছে বিরোধী শিবির ।বারাণসীর শিক্ষক কেন্দ্রে নিজেদের আসন ধরে রেখেছেন সমাজবাদী পার্টির লাল বিহারী যাদব। অন্য দিকে, স্নাতক কেন্দ্রে বিজেপির কেদারনাথ সিংহকে হারিয়ে জয়ী হয়েছেন এসপি প্রার্থী আশুতোষ সিংহ। গণনার দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার স্নাতক কেন্দ্র...