প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) স্পষ্ট জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন আনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা কিংবা আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত—কোনোটিই তাদের অবস্থানে পরিবর্তন আনেনি। দলটি বলেছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা এখনো অনড়।সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেছেন, দলের দাবিগুলো আগের মতোই বহাল রয়েছে এবং সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলব...