গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ঘটনা এটি। নিহতরা হলেন- নবম শ্রেণির শিক্ষার্থী ছামিউল ও আট বছর বয়সী আব্দুল্লাহ। ছামিউল ওই গ্রামের ছাদিকুল ইসলামের ছেলে। আব্দুল্লাহ শফিকুল ইসলামের ছেলে।জানা গেছে, মোটরসাইকেল চালানোর শখে চাচা রফিক মিয়ার মোটরসাইকেল নিয়ে ছামিউলের সঙ্গে বের হয় আব্দুল্লাহ। বাড়ির কাছে বৈরাগীর বাজার ইটভাটা এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় সে নিয়ন্ত্রণ হারায়। ম...