‘সিগারেট থেকে সিগারেটআগুন ছড়িয়ে যাচ্ছেক্লাস্টার বোমার মতো মাঠেমজুরেরা বিড়ি থেকে বিড়ির আগুনেজ্বালিয়ে নিচ্ছে নিজেদের আয়ুএকটি মাত্র কাঠি কোথায় কবে জ্বলেছিলআজ কারো মনে নেই।’ [ক্লাস্টার, ভাস্কর চৌধুরী]চেলে গেলেন কবি ও কথাসাহিত্যক ভাস্কর চৌধুরী। ২৮শে জুন আনুমানিক রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।ভাস্কর চৌধুরী একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক। ১৯৫২ সালে চাঁপাইনবাবগঞ্জের ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবন কেটেছে রাজশাহী শহরে। বরেন্দ্র অঞ্চলের ‘লাল মাটি কালো মা...