বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে একটি সচেতনতামূলক র্যালি বের করেছে স্পাইন অ্যান্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ। এ সময় মেরুদণ্ডের যত্ন এবং সুরক্ষার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা।
আজ শুক্রবার সকালে প্রবর্তক মোড় থেকে র্যালিটি শুরু হয়ে কাতালগঞ্জে শেষ হয়। এ সময় র্যালিতে ‘মেরুদণ্ডের যত্ন নিন, আজীবন সচল থাকুন’, ‘সুস্থ মেরুদণ্ড সমৃদ্ধ বাংলাদেশ’ ইত্যাদি স্লোগন সম্বলিত ফেস্টুন দেখা যায়।র্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ফাউন্ডেশনের আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ...