উনিশ শতকের চল্লিশের দশকে নিউ ইয়র্ক শহরের কোলাহলের মাঝে এক তরুণীকে ঘিরে কৌতূহল আর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিন্তুনির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মেরি সিসিলিয়া রজার্স জন্মেছিলেন কানেকটিকাটের লাইমে, আনুমানিক ১৮২০ সালে। ১৮৩৭ সালে বিধবা মায়ের সঙ্গে তিনি নিউ ইয়র্কে আসেন এবং ব্রডওয়েতে অবস্থিত একটি তামাকের দোকানে কাজ শুরু করেন।মেরি সিসিলিয়া রজার্সের সৌন্দর্যের খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছিল। তার সঙ্গে কথা বলা ও দেখার জন্য দূর-দূরান্ত থেকে পুরুষেরা বিভিন্ন অজুহাতে দোকানে ভিড় করতেন। সৌন্দর্যের কারণে...