একদিকে অনাগত সন্তানের অপেক্ষা, অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার কঠিন রাজনৈতিক লড়াই। জীবনের দুই গুরুত্বপূর্ণ অধ্যায়কে একসঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশটির পরিবেশবাদী দল লেজেকোলজিস্তের নেতা মেরিন টন্দেলিয়ে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি ও প্রচারে সক্রিয় রয়েছেন ৩৯ বছর বয়সী এই রাজনীতিক।গর্ভাবস্থার কারণে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার পথ বেছে নেননি টন্দেলিয়ে। বরং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে রাজনৈতিক আলোচনার অংশ করেছেন তিনি। নারীস্বাস্থ্য, বন্ধ্যত্বের চিকিৎসা, সহায়ক...