পৃথিবী থেকে প্রায় ছয় মাসের যাত্রা। গন্তব্য মঙ্গল গ্রহ। কিন্তু সেখানে পৌঁছেই মহাকাশযানটি মুখোমুখি হলো এক বিশাল ধূলিঝড়ের। লাল গ্রহের প্রায় পুরো পৃষ্ঠ ঢেকে রেখেছে ধুলার আস্তরণ। প্রথমে মনে হয়েছিল, অভিযান বুঝি ব্যর্থ হতে চলেছে। কিন্তু অপেক্ষার পর সেই মহাকাশযানই উন্মোচন করে মঙ্গলের অজানা এক জগৎ। ইতিহাসে নাম লেখায় মেরিনার-৯।১৯৭১ সালের ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মেরিনার-৯ প্রথমবারের মতো অন্য কোনো গ্রহের কক্ষপথে প্রবেশ করে। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা...