মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান না দিলে কোনো জাতি কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান শুধু তাদের ব্যক্তিগত সাফল্যকে মূল্যায়ন করে না, বরং জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূম...