চার দিন আগে ঢাকার মেট্রোরেলে অসুস্থতা বোধ করে পড়ে গিয়ে মারা যান ৬৪ বছর বয়সী ড. নজীবুর রহমান। তার সন্তানের অভিযোগ, মৃত্যুর আগে সহযাত্রীদের কাছে বসার জায়গা চেয়েছিলেন তিনি। কিন্তু সে সময় কেউ এগিয়ে আসেনি। এই অভিযোগ নতুন করে সামনে এনেছে গণপরিবহনে যাত্রীদের পারস্পরিক দায়িত্ববোধের বিষয়টি। কেউ কেউ বলছেন, শুধু গণপরিবহন নয়, অনেক ক্ষেত্রেই সহানূভূতি বা কাণ্ডজ্ঞানের সংকট দেখা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ড. নজীবুর। বসার জায়গা চাওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে মেট্রোরেলের মেঝেতে পড়ে গিয়েছিলেন...