পটিয়ার সিরাজুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার আগে থেকে হার্টের অসুখ রয়েছে। রিং পরানো আছে একটি। ডেঙ্গু হওয়ার পর তিনি পরিচিত এক চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেলে চলে আসেন। শয্যা পেয়েছেন মেঝেতে। তিনি বললেন, ‘অনেক রোগী। ডাক্তাররাও কী করবেন। মেঝেতে আছি।’চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এভাবে মেঝেতে রেখে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালটির তৃতীয় তলার মেডিসিন বিভাগে বড়দের ডেঙ্গু চিকিৎসার জন্য ৫০টি শয্যা রয়েছে।আজ রবিবার এখানে মোট ডেঙ্গু রোগী ছিল ১০৫ জন। মেঝেতে...