পেশায়
ছিলেন সৈনিক। মুক্তিযুদ্ধ করেছেন। এখন পুরোদস্তুর খামারি।
সোনাগাজীতে মেজর (অব.) মোহাম্মদ সোলায়মানের
সোয়াশ অ্যাগ্রো ঘুরে এসে লিখেছেন
আসাদুজ্জামান দারা
শৈশবে
বাবার সঙ্গে ফসলের মাঠে যেতেন মোহাম্মদ
সোলায়মান। বাবা জমিতে কাজ
করতেন, তিনি পাশে দাঁড়িয়ে
দেখতেন। তখন ফসল বলতে
মূলত ধানই চিনতেন। বাতাসে
সবুজ আর আধপাকা ধানের
শিষ দুলত। সেই দৃশ্য দেখলেই
ছোট্ট সোলায়মানের মন ভরে যেত।
বাবা বেশি দিন বাঁচেননি।
কৃষকের সংসারে বড় হয়ে ওঠা
সেই ছেলেটিকে এরপর মন দিতে
হয় পড়াশোনায়। ১৯৬৮ সালে ভর্তি
হন...