জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তি পেয়েই সাক্ষাৎ করলেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে। এ সময় তাকে ধন্যবাদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ধন্যবাদ মেজর আখতারুজ্জামান, আপনার প্রতিবাদ কাজে লেগেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী...