সকালের আকাশে দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে দীর্ঘ মেঘের সারি। দেখতে অনেকটা বিশাল নলের মতো। কোথাও মসৃণ, কোথাও আবার ঢেউখেলানো। মেঘের এই দীর্ঘাকার গঠন বাতাসের সঙ্গে এগিয়ে চলে। দূর থেকে দেখলে মনে হতে পারে, আকাশে বিশাল কোনো রোলার ঘুরছে।এটি কোনো কল্পবিজ্ঞানের দৃশ্য নয়। প্রকৃতিতেই তৈরি হয় এমন মেঘ। আবহাওয়াবিদদের কাছে এটি পরিচিত ‘রোল ক্লাউড’ বা গড়ানো মেঘ নামে। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ ‘মর্নিং গ্লোরি’, যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলে কার্পেনটারিয়া উপসাগরের আশপাশে দেখা যায়। না...