বান্দরবানের রুমার তু চু ক্লাইন ঝরনায় যেতে হয় দুর্গম পথ পেরিয়ে। সে গল্প শুনিয়েছেন বাবর আলী
‘তোমরা আজকে যাবে না। আমি কালকে তোমাদের নিয়ে যাব’— পাহাড়ি ঢঙে বলা রেমদার এ কথা শুনেও আমাদের তেমন ভাবান্তর হলো না। যদিও এবার আমাদের হাতে প্রায় ১৪-১৫ দিন সময়, তারপরও আরও এক দিন শুয়ে-বসে কাটানোর বিলাসিতায় না যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। এমনিতেই গত কয়েক দিনের অতিরিক্ত বিশ্রামে শরীরে জং ধরে গেছে। তার ওপর এই ভরা বর্ষায় যখন-তখন বৃষ্টির অনাকাঙ্ক্ষিত উপস্থিতি তো আছেই। আজকের দিনটি হালকা মেঘাচ্ছন্ন হলেও ব...