মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ১০২৬তম কমিশন সভায় চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিএসইসি সূত্র জানায়, মেঘনা ব্যাংক ৭ বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউর্ড, ফুলি রিডিমেবল, কুপন-বিয়ারিং ও ফ্লোটিং রেটের সাবঅর্ডিনেটেড বন...