সবুজ চা-পাতা থেকে তৈরি লাল চায়ের পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের দীর্ঘ বঞ্চনা, নিপীড়ন ও সংগ্রামের ইতিহাস। চা-শিল্পের সেই রক্তাক্ত অধ্যায়ের অন্যতম ঘটনা ‘চরগোলা এক্সোডাস’, যা ইতিহাসে ‘মুলুক চলো আন্দোলন’ নামে পরিচিত। এবার সেই ইতিহাস ও চা শ্রমিকদের জীবনসংগ্রাম উঠে এসেছে সমকালীন সংগীতের ভাষায়।ঐতিহাসিক ‘মুলুক চলো আন্দোলন’কে উপজীব্য করে কোক স্টুডিও বাংলার সিজন ৪-এ তৈরি হয়েছে বিশেষ গান ‘মুল্লুক’। মেঘদল ব্যান্ডের সংগীতায়োজনে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রীমঙ্গলের রাজঘাট চা-বাগানের চা-শিল্পী রনজু তাঁতি ও র...