দেশীদশে মূল্যছাড়
দেশীয় ফ্যাশন, ঐতিহ্য ও কারুশিল্পকে এক ছাতার নিচে তুলে ধরতে ২০০৯ সালে যাত্রা শুরু করে দেশীদশ। নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা ও সৃষ্টি— বর্তমানে ৯টি ব্র্যান্ড এই যৌথ উদ্যোগের অংশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্র্যান্ডগুলোর সব পণ্যে দেওয়া হচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, চট্টগ্রামের আফমি প্লাজা ও সিলেটের বীরবিক্রম ইয়ামিন কমপ্লেক্সে দেশীদশ আউটলেটে ২২ আগস্ট পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।
...