জয়পুরহাটের আক্কেলপুর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি। আটক করা হয়েছে চারজনকে। তারা পাচার চক্রের সদস্য বলে দাবি বিজিবির।আটক ব্যক্তিরা হলেন, সোনামুখীর জালালপুর গ্রামের মুকুল চন্দ্র মণ্ডল (৩৮), বিহারপুর গ্রামের কামাল হোসেন (৬০), আক্কেলপুর সদরের হামিদুর রহমান (৬২) ও শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের জাকির হোসেন (৫০)।আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে...