জামাল মুসিয়ালাকে আবারও দীর্ঘ সময়ের জন্য হারাল বায়ার্ন মিউনিখ। ডান ঊরুর চোটে চলতি বছরের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জার্মান মিডফিল্ডারকে। শুক্রবার এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খেলতে পারবেন না তিনি। জার্মান সংবাদমাধ্যমের খবর, তার সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বদলি হিসেবে নামার পর ডান ঊরুতে অস্বস্তি অনুভব করেন মুসিয়ালা। সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। সেই চোটে প্রায় দুই মাস মাঠের...