উচ্চশিক্ষার স্বপ্ন আছে। কিন্তু পড়াশোনার খরচ জোগানোর সামর্থ্য নেই। উপায় শিক্ষাঋণ। অথচ সেই ঋণের সুদ ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। ফলে ইচ্ছা থাকলেও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে পিছিয়ে পড়েন অনেক মুসলিম শিক্ষার্থী। তাদের জন্য এবার সুদ ছাড়া শিক্ষাঋণের ব্যবস্থা চালু করতে যাচ্ছে ব্রিটেন। তবে সরকারের উদ্যোগ ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, এতে কি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হবে?মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ছয়টি বিশ্ববিদ্যালয় স...